সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি চার শতাধিক
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) গঙ্গাচড়া মডেল থানায় মামলাটি করেন বড়বিল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. লেবু মিয়া (৪২)। মামলার নম্বর ৩১, তারিখ ২৫ অক্টোবর ২০২৬। মামলাটি জিআর নম্বর ৩১২ হিসেবে নথিভুক্ত হয়েছে। এতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে, রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় গণপিটুনিতে আজারুল মিয়া ও সাদিকুল ইসলাম নামে দুই ব্যক্তি নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগপুর বাগেরহাট গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। পরে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় তাঁদের আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত আজারুল মিয়ার বাড়ি উপজেলার নোহালী ইউনিয়নের পশ্চিম বাগডহরা গ্রামে। তার বাবার নাম এন্তাজ আলী। অপর নিহত সাদিকুল ইসলামের বাড়ি কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামে। তার বাবার নাম মো. আইয়ুব আলী।

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হানিফ সরকার বলেন, ‘এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close