রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
দেশজুড়ে
মাদকের টাকা চেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
নিহত আব্দুস সামাদ

নিহত আব্দুস সামাদ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক সেবনের টাকা চাওয়া ও পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ (৫৫) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, আনোয়ারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, আনোয়ারকে এর আগে একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল। তবে সেখান থেকে ফিরে আসার পরও তাকে মাদক সেবন থেকে বিরত রাখা সম্ভব হয়নি। মাদক সেবনের বিষয়ে বাধা দেওয়ায় তিনি তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আনোয়ার। একপর্যায়ে বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। পরে লাঠি দিয়ে বাবার মাথা ও বুকে একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর আনোয়ার পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ছেলের হাতে বাবা খুন   গাজীপুর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close