সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ      ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● তৈরি পোশাক রপ্তানিতে নতুন আশার আলো জাপানের বাজার      ● গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সোমবার      ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      ● ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত      
দেশজুড়ে
গাজীপুরে মাদরাসাছাত্রী অপহরণ, পরিচালকের বিরুদ্ধে বাবার মামলা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে অপহরণের অভিযোগে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা থানায় মামলাটি করেন। মামলায় আরিফুল ইসলামের (২৯) পাশাপাশি আরও চারজনকে আসামি করা হয়েছে।

অভিযুক্ত আরিফুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার চর বওলা গ্রামের সেলিম মিয়ার ছেলে। তিনি গাজীপুরের জয়দেবপুর থানাধীন বিকেবাড়ি এলাকায় দারুল মা’আরিফ হোসাইনিয়া (কওমি) মাদরাসা ও মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক।

মামলার অন্য আসামিরা হলেন শরীফ মিয়া (৩৫), সেলিম মিয়া (৫৫), দেলোয়ার হোসেন (৪৫) ও রহিমা খাতুন (৪০)। অভিযোগে বলা হয়েছে, তাদের সহযোগিতায় ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে।

এজাহারে ছাত্রীর বাবা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আরিফুল ইসলাম তার মেয়েকে প্রেমের প্রস্তাব ও অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ছাত্রীকে ভয়ভীতি দেখানো এবং অপহরণের হুমকি দেওয়া হয়। বিষয়টি জানার পর তিনি মেয়েকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং অভিযুক্ত শিক্ষককে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন।

অভিযোগ অনুযায়ী, গত ১০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে অষ্টম শ্রেণির ওই ছাত্রী মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসায় যাওয়ার পর আরিফুল ইসলাম সহযোগীদের সহায়তায় তাকে প্রলোভন দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

অভিযুক্তদের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ছাত্রী অপহরণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   মাদরাসাছাত্রী অপহরণ   পরিচালকের বিরুদ্ধে মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close