সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ      ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● তৈরি পোশাক রপ্তানিতে নতুন আশার আলো জাপানের বাজার      ● গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সোমবার      ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      ● ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত      
দেশজুড়ে
৬৩ গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় গ্রামীণ আইনশৃঙ্খলার উন্নয়ন ও জননিরাপত্তা জোরদার করতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল তুলে দেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে এ নতুন বাইসাইকেল তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কানিস ফারহানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর,  মথুরাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, ‘গ্রামীণ জনপদের নিরাপত্তা রক্ষা ও দ্রুত তথ্য আদান-প্রদানে গ্রাম পুলিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। নতুন এ বাইসাইকেল তাদের কর্মতৎপরতা আরও বাড়িয়ে তুলবে এবং তারা দ্রুত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে আইনি সেবা ও তথ্য পৌঁছে দিতে পারবেন।’

প্রধান অতিথি গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এরপর সংসদ সদস্য নিজেই একটি সাইকেল চালিয়ে এ আনন্দঘন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গ্রাম পুলিশ   বাইসাইকেল   এমপি   ফজলে হুদা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close