সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ      ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● তৈরি পোশাক রপ্তানিতে নতুন আশার আলো জাপানের বাজার      ● গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সোমবার      ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      ● ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত      
দেশজুড়ে
স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৫৭ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ৩:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দল নেতা অপু ভূইয়াকে মাদক কারবারি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা কর্মসূচি পালন করেছেন গ্রামবাসী ও তার পরিবারের সদস্যরা। রাজনৈতিক প্রতিহিংসা থেকে অপুকে হেয়প্রতিপন্ন করতে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তারা।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে চর ফরিদপুর গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অপু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করছেন। অথচ একটি স্বার্থান্বেষী মহল তাকে মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমন অভিযোগ তোলা হয়েছে বলে তাদের দাবি।

এ সময় বক্তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অপুকে নিয়ে মিথ্যা প্রচার বন্ধের আহ্বান জানান।

অপু ভূইয়া বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের কালাম ভূইয়ার ছেলে। মানববন্ধনে বক্তব্য দেন তার বোন আফরোজা, স্থানীয় বাসিন্দা লিটন, কহিনুর বেগম ও রোজিনাসহ অন্যরা।

এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) একই উপজেলা পরিষদ চত্বরে অপুকে মাদক কারবারি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে মানববন্ধন করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। ওই কর্মসূচির প্রতিবাদেই সোমবার পাল্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  অপপ্রচার   মানববন্ধন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close