সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুর দাপট চলছেই, আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬৬      ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ      ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● তৈরি পোশাক রপ্তানিতে নতুন আশার আলো জাপানের বাজার      ● গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সোমবার      ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      
দেশজুড়ে
ডোমারে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় দোয়া মাহফিলে হামলা ও অতিথি লাঞ্চিত করার মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একদল মুসল্লি।

রোববার (২৫অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গাঁ পশ্চিমপাড়া জামে মসজিদের মুসল্লিরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মো. মাসুদ রানা বলেন, গতকার রোববার বিভিন্ন গণমাধ্যমে মেলাপাঙ্গাঁ পশ্চিমপাড়া জামে মসজিদের মুসল্লিদের নামে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে এবং কয়েকজন মুসল্লির নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে। যা সম্পূর্ণ উদ্দ্যেশ্য প্রণোদিত। আমরা উপস্থিত মুসল্লিরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছি ও প্রশাসনের কাছে সুষ্ঠ নিরপেক্ষ তদন্তের দাবি করছি।

তিনি আরও জানান, মেলাপাঙ্গাঁ পশ্চিমপাড়া জামে মসজিদের পাশের আরেকটি মসজিদ নির্মাণ করে। সেই নতুন মসজিদটির পুরাতন মসজিদের নাম ব্যবহার করে পুরাতন মসজিদটির সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। যা পুরাতন মসজিদের মুসল্লিরা হতে দিবে না।

সংবাদ সম্মেলনে মেলাপাঙ্গাঁ পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি মো. মশিয়ার রহমান, মুসল্লি মকছেদ আলী, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ডোমার   মিথ্যা   অভিযোগ   অপপ্রচার   প্রতিবাদ   সংবাদ   সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close