রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
দেশজুড়ে
রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি, আখের খেত নষ্টের অভিযোগ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি, আখের খেত নষ্ট, জমির মাটি কেটে নেওয়ার চেষ্টা এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মলিনা বেগম নামে এক প্রবাসীর স্ত্রী।

মলিনা বেগম উপজেলার দারকাবটেক এলাকার আব্দুল আলীমের স্ত্রী এবং কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকার লিয়াকত আলীর মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে লিয়াকত আলী মসজিদে আসরের নামাজ আদায় করে বের হওয়ার পর মোজাম্মেল হক (৩৫), আলমাছ আলী (৮২), মহসিন (৪০) ও অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জন তার পথরোধ করেন। এ সময় তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভেকু দিয়ে জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একই দিন সন্ধ্যায় ১৫ থেকে ২০ জনের একটি দল মলিনা বেগমের বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের অন্যত্র চলে যেতে চাপ দেয়। পাশাপাশি তার পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়।

এরপর গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে অভিযুক্ত ব্যক্তিরা দলবল নিয়ে জমিতে রোপণ করা আখের খেত কুপিয়ে নষ্ট করেন বলে অভিযোগ করেন মলিনা বেগম। দুই দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে জমি জোরপূর্বক দখলে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে মলিনা বেগম প্রশাসনের হস্তক্ষেপ ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে মোজাম্মেল মুঠোফোনে বলেন, অভিযোগকারীর ভাই ওমর আলী ১০ লাখ টাকার মাটি বিক্রি করে বিদেশে চলে গেছেন। এ কারণে তাঁরা ওই বাড়ি থেকে মাটি কাটতে গিয়েছিলেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   চাঁদা দাবি   আখের খেত নষ্টের অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close