সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬৬      ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ      ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● তৈরি পোশাক রপ্তানিতে নতুন আশার আলো জাপানের বাজার      ● গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সোমবার      ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      
দেশজুড়ে
সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ৪:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতের কবলে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি। তবে এ ঘটনায় তাঁর কাছ থেকে কোনো মালামাল খোয়া যায়নি। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা থেকে ফেরার পথে উপজেলার পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার সময় সড়কে ডাকাতির মুখে পড়েন তিনি।

ঘটনার পরপরই ফেসবুক লাইভে এসে নিজের অভিজ্ঞতার কথা জানান রফিকুল ইসলাম মাদানি। তিনি বলেন, সড়কের ওপর বড় বড় পাথর ফেলে যানবাহনের গতি রোধ করে ডাকাতি করা হচ্ছিল। ডাকাতদের হাতে রামদা ছিল। তাঁর গাড়ি কিছুটা দূরে থাকায় এবং চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেওয়ায় তাঁরা রক্ষা পান।

তিনি আরও জানান, একই সময় ডাকাতরা অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ফেসবুক লাইভে তিনি পরিস্থিতি থেকে রক্ষা পেতে সহায়তাও চান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িত ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রফিকুল ইসলাম মাদানি   ডাকাত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close