সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬৬      ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ      ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● তৈরি পোশাক রপ্তানিতে নতুন আশার আলো জাপানের বাজার      ● গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সোমবার      ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      
দেশজুড়ে
জলঢাকায় বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় বাল্যবিয়ে ও মাদকের বিস্তার রোধ, শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং ঝুঁকিতে থাকা শিশুদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ভুয়া ও মধ্যস্থতাকারী কাজীদের অপতৎপরতা বন্ধ এবং বিদ্যালয়ে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ‘গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বোর্ডের সদস্য-সচিব কামরুজ্জামান।

সভায় উপজেলার ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের তালিকা তৈরি করে পুনর্বাসন এবং প্রয়োজনীয় সামাজিক সুরক্ষার আওতায় আনার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে শিশুদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা, শিশুবান্ধব শিক্ষার পরিবেশ গড়ে তোলা এবং শিশুদের অধিকার রক্ষায় সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। শিশুদের সঠিক বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, বিএমআরইর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজার রহমান এবং জলঢাকার সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক আবেদ আলী।

এ ছাড়া প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি নুরনাহার, ইএসডিওর টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিশিকান্ত রায়, টেকনিক্যাল অফিসার বকুল চন্দ্র বর্মন এবং উপজেলা শিশু ও যুব নেটওয়ার্কের প্রতিনিধিরা সভায় অংশ নেন। নেটওয়ার্কের সভা প্রধান বায়েজিদ বোস্তামী বাপ্পীসহ সদস্যরা শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সুপারিশ তুলে ধরেন।

সভা শেষে শিশুদের অধিকার রক্ষা এবং শিশু সুরক্ষাসংক্রান্ত আইন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন উপস্থিত কর্মকর্তা ও প্রতিনিধিরা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close