সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
দেশজুড়ে
দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ আসামি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৪৭ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ৪:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ১৮ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলার ১৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, চুরির মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও নির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজন মাদক কারবারি, চুরির মামলার একজন, জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন, সিআর পরোয়ানাভুক্ত একজন, পুলিশ আইনের ৩৪ ধারায় আটজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ছয়জন রয়েছেন। তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  ইয়াবাসহ গ্রেপ্তার   মামলা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close