সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬৬      ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ      ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● তৈরি পোশাক রপ্তানিতে নতুন আশার আলো জাপানের বাজার      ● গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সোমবার      ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে জুলাই যোদ্ধা মোজাহিদকে হামলা ও অপহরণ চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মোজাহিদ ইসলাম নামের এক জুলাই যোদ্ধার ওপর হামলা ও জোরপূর্বক অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল প্রেস ক্লাবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনি সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।   

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোজাহিদ ইসলাম অভিযোগ করেন, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ অ্যাপলো ডায়াগনস্টিক সেন্টার থেকে ফেরার পথে শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ফারদিন ইসলাম পিয়ালসহ অজ্ঞাতনামা ১০-১২ জন তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে এবং আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রদল নেতা আহমেদ জাহিদ ও আল আমিন হোসেন মুন্না এসে তারা পরিস্থিতি অন্যদিকে নেয়। পরে বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। 

তিনি আরও জানান, হামলা বিষয়টি আমি ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দকে জানাই। তারা সবাই সুবিচারের আশ্বাস দিলেও কোনো বিচার পাইনি। ঘটনার সুষ্ঠু বিচার ও নিজের জানমালের নিরাপত্তা চেয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও আইজিপির দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে পৌর ছাত্রদল নেতা আহমেদ জাহিদ ঘটনার সঙ্গে নিজের বা দলের সম্পৃক্ততা অস্বীকার করে গণমাধ্যমকে জানান, আমাদের বিরুদ্ধে তোলা অভিযোগগুলোর কোনো প্রমাণ তিনি দেখাতে পারবেন না।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   জুলাই যোদ্ধা   হামলা   অপহরণ   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close