মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
দেশজুড়ে
লালন মাজারের দানবাক্সে ১৫ দিনে মিলল সাড়ে ৮ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ি মাজারের দুটি দানবাক্স খুলে পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা। মাত্র ১৫ দিনের ব্যবধানে আবারও দানবাক্স দুটি খোলা হয়। এর আগে গত ১০ অক্টোবর দানবাক্স দুটি খুলে পাওয়া গিয়েছিল ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা।

সোমবার (২৬ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে প্রশাসনের কর্মকর্তা ও লালন অ্যাকাডেমির সদস্যদের উপস্থিতিতে মাজারের ভেতরে ও বারান্দায় থাকা দানবাক্স দুটি খোলা হয়। পরে সেগুলোতে জমা হওয়া টাকা গণনা করা হয়।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম জানান, ১৫ দিনের ব্যবধানে আবারও লালন মাজারের দানবাক্স খোলা হয়েছে। গণনা শেষে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। টাকাগুলো প্রশাসনের পক্ষ থেকে বুঝে নেওয়া হয়েছে। পরে এসব অর্থ লালন অ্যাকাডেমির তহবিলে জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, গত ১০ অক্টোবর বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবসের আগে মাজারের দানবাক্স দুটি খোলা হয়েছিল। সেদিন দানবাক্স দুটি থেকে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া যায়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   লালন   মাজার   দানবাক্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close