রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
দেশজুড়ে
মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের হাতে যুবকের মৃত্যু
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিজস্ব মালিকানাধীন জমির ডোবা থেকে মাছ ধরতে গিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দিনগত রাত ১টায় উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম আক্তার হোসেন (৩০)। তিনি উপজেলার নোয়াগাঁও এলাকার কালা মিয়ার চতুর্থ সন্তান।

এ ঘটনায় জুয়েল মিয়া (২২) নামের একজনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে পুলিশ। আটক জুয়েল মিয়া একই উপজেলার বতুমারা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ১২টা থেকে নিজেদের ডোবা থেকে পানি সেচে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আক্তার হোসেন ও তার ভাই জাহাঙ্গীর আলম। এর প্রায় আধাঘণ্টা পর মাছ ধরা বন্ধ রাখতে লোকজন নিয়ে নিষেধাজ্ঞা দেন প্রতিবেশী তাজ উদ্দিন। এরপর রাত ১টার দিকে তাদের প্রতিপক্ষের মুন্না, জুয়েল, কফিল, কিবরিয়া, কয়েস, মাসুকসহ ২০-৩০ জন এসে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে বাড়ির মহিলারা গিয়ে গুরুতর আহত অবস্থায় আক্তার ও জাহাঙ্গীরকে উদ্ধার করে। এছাড়াও হামলাকারীদের মধ্যে জুয়েলসহ আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের সেখানে থেকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেনের মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উছমান গণি বলেন, ‘নিহত আক্তার হোসেনের পিঠের মধ্যে লোহা জাতীয় কোনো কিছুর আঘাতে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রতিপক্ষের তিনজনও হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু মৃত্যুর খবরে দুইজন পালিয়ে গেলেও একজনকে আটক করেছি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কোম্পানীগঞ্জ   মাছ   প্রতিপক্ষ   যুবক   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close