সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
স্বাস্থ্য
রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, নতুন ভর্তি ৬১
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:২০ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ৭:২৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. মুরসালিন (৩০) নামের এক চাকরিজীবীর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৬১ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৬ জন।
  
সোমবার (২৬ অক্টোবর) বিকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
  
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত মো. মুরসালিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। তিনি পেশায় একজন চাকরিজীবী ছিলেন। গত ২৪ অক্টোবর সকাল ৯টা ৫০ মিনিটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৫ অক্টোবর বিকাল পৌনে ৪টায় তার মৃত্যু হয়।
  
মৃতের চিকিৎসায় সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, মুরসালিনের মৃত্যুর কারণ হিসেবে এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। তিনি ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিন্ড্রোম ও ডেঙ্গু মায়োকার্ডাইটিসে আক্রান্ত ছিলেন।
  
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় হাসপাতাল র্কর্তৃপক্ষ ও চিকিৎসকরা সর্বাত্মক সেবা দিয়ে যাচ্ছেন। 

একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রামেক হাসপাতাল   ডেঙ্গু   যুবক   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close