বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
রাজশাহীতে মাদক কারবারিসহ গ্রেপ্তার ২২
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:৫১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী নগরীতে পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানার অভিযানে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ও মোনোড্রিল সিরাপসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি জানান, রোববার রাত পৌনে ৯টার দিকে দামকুড়া থানা পুলিশ সোনাইকান্দি এলাকা থেকে ২ বোতল মোনোড্রিল সিরাপসহ মৃত একরাম আলীর ছেলে মো. রাজন আলীকে (৪৪) গ্রেপ্তার করে। পেশাদার মাদক কারবারি রাজনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা ও ১টি নন-এফআইআর প্রসিকিউশন রয়েছে।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে মহানগর ডিবি পুলিশ পবা থানার সবসার গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মৃত ইনসান আলীর ছেলে মো. বাবু সরকারকে (৫৫) গ্রেপ্তার করে। একই দিন দুপুর সোয়া ৩টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকা থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, ১৭ পিস ট্যাপেন্টাডল, ৮ পিস ইয়াবা ও ১২৬ গ্রাম গাঁজাসহ মো. আব্দুর রবের স্ত্রী মোসা. খালেদা বেগম (২৮) ও মৃত চেরু মিয়ার ছেলে মো. সজিব হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়।

একই দিন রাতে পবা থানা পুলিশ জোতকান্দর গ্রাম থেকে ৪৫ পিস ইয়াবাসহ মো. আব্দুল্লাহ আল সুইট (২০) ও তার ভাই মো. সাগর আলীকে (২১) গ্রেপ্তার করে।

এদিকে সোমবার নগরীর শাহমখদুম থানা এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় বোয়ালিয়া থানার সিরোইল কলোনীর মৃত খালেকের ছেলে মো. লিটন এবং শাহমখদুম থানার হরিয়ার ডাইংয়ের মো. ফুয়াদ আলীর ছেলে মো. সাজিউল ইসলামকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটনকে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং সাজিউলকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   মাদক   কারবারি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close