সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১২০-১৪০ কিমি      ● রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ      ● বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুর দাপট চলছেই, আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬৬      ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ      ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
জাতীয়
অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১২০-১৪০ কিমি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:৫২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব শক্তি বাড়িয়ে অতি প্রবল হয়ে উঠছে। এর বাতাসের গতি ঘণ্টায় ১২০-১৪০ কিলোমিটার পর্যন্ত হওয়ার শঙ্কা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি)। তবে এখন পর্যন্ত এটি সরাসরি বাংলাদেশে আঘাত হানার শঙ্কা কম। 

আজ সোমবার (২৬ অক্টোবর) ফেসবুকে দেয়া পোস্টে এমন তথ্য জানিয়েছে বিডব্লিউওটি। 

এদিকে আবহাওয়া দফতরের দেয়া বার্তায় জানানো হয়, ঘূর্ণিঝড় অর্ণব বর্তমানে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আজ মধ্যরাত নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ২৮ অক্টোবর নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

বিডব্লিউওটি বলছে, ঘূর্ণিঝড়টি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ১২০-১৪০ কিলোমিটার পর্যন্ত হওয়ার শঙ্কা আছে। তবে এখন পর্যন্ত এটি সরাসরি বাংলাদেশে আঘাত হানার শঙ্কা নেই। 

এটি ভারতের অন্ধ্রপ্রদেশে সরাসরি আঘাত হেনে পরবর্তী উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অতি প্রবল   ঘূর্ণিঝড় অর্ণব   গতিবেগ হওয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close