সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ক্রসফায়ার বলতে বিচারবহির্ভূত হত্যা বোঝাননি আইজিপি : পুলিশ সদরদপ্তর      ● অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১২০-১৪০ কিমি      ● রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ      ● বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুর দাপট চলছেই, আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬৬      ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ      
রাজনীতি
গণভোটের রায় অবহেলা করলে ফ্যাসিবাদের মতো পরিণতি হবে : ইসহাক খন্দকার
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণভোটের গণরায় মানতে হবে, ৭১ পারসেন্ট ভোটকে যদি অগ্রাহ্য করো, তাহলে শেখ হাসিনার যে দুর্গতি হয়েছে, তোমাদের সে দুর্গতি হবে— বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।

সোমবার (২৬ অক্টোবর) নোয়াখালীর চাটখিল পৌর শহরে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসহাক খন্দকার বলেন, ‘বর্তমানে সারা দেশে বিদ্যুৎ, গ্যাস, তেল, পানি ও সারের তীব্র সংকট চলছে। সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে দুর্নীতির রাজ্য গড়ে তুলেছে। দুর্নীতি নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনগণ এই সরকারকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিদায় করবে।’

দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের এসব দাবি পূরণ না হলে এবং জুলাই সনদ নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা হলে আগামী ডিসেম্বর থেকে সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক আন্দোলন শুরু করা হবে।’

চাটখিল উপজেলা জামায়াতের আমির ও নোয়াখালী জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নূর হোসেন রিয়াজ। স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন চাটখিল পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আকতার হোসেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ছাইফ উল্যা, বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দীন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন ঢাকার রায়েরবাগ ইসলামিয়া হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল হাসনাত মো. মর্তুজা, চাটখিল পৌরসভা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. রাকিব উদ্দিন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, মোহাম্মদীয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাওলানা মনির হোসেন, ২৮ অক্টোবরের আহত মাওলানা ওমর ফারুক, নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আরিফুর রহমান, ব্যবসায়ী মো. একরাম হোসেন ও চাঁদহাজী বাড়ি জামে মসজিদের সেক্রেটারি মুরাদ হোসেন রনি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গণভোট   রায়   অবহেলা   ফ্যাসিবাদ   পরিণতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close