রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
দেশজুড়ে
বহিষ্কৃত এনসিপি নেতার দখলে ‘কপোতাক্ষের চর’
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:১১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

খুলনা কয়রা উপজেলায় কপোতাক্ষ নদের চর দখল, বালুর ব্যবসার চাতাল তৈরিসহ বাঁধের ঢাল কেটে গর্ত করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত নেতা গোলাম রব্বানীর বিরুদ্ধে।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলার মেঘারাইট গ্রামের পাশের রাতে কপোতাক্ষ নদের তীরবর্তী বাঁধের ঢালে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতের আঁধারে এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটার কারণে সদ্য নির্মিত বাঁধের ঢাল ধসে পড়েছে। পরে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে গর্তটি ভরাট করার চেষ্টা করছেন। 

স্থানীয়দের দাবি, সেখানে বালুর ব্যবসার জন্য প্রায় ১০০ ফুট আয়তনের একটি গর্ত করা হয়েছিল। বর্তমানে সেখানে বাঁধ মেরামতের কাজ চলছে। এতে ঝুঁকিপূর্ণ বাঁধটির ক্ষতির আশঙ্কা আরও বেড়েছে।

বালু ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বাঁধের ঢাল ধসে পড়ার পর স্থানীয় লোকজন মিলে স্বেচ্ছাশ্রমে গর্তটি মাটি দিয়ে ভরাট করেছেন। এ খবরে অভিযোগ ওঠা গোলাম রব্বানী লোকজন নিয়ে এসে স্থানীয়দের সঙ্গে অশালীন আচরণ করেন। খবরটি পেয়ে পাউবোর কর্মকর্তারাও ঘটনাস্থলে যান।

চর দখলের অভিযোগের বিষয়ে (মুঠোফোনে) প্রথমে অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন মো. গোলাম রব্বানী। পরে মূল ঘটনা অন্যদিকে প্রভাবিত করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা চলেছে বলে জানান তিনি।  

এ বিষয়ে পাউবোর সেকশন কর্মকর্তা (এসও) মো. সোলায়মান জানান, খবর পেয়ে বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানে গিয়েছি। যিনি গর্ত করেছেন, তাকে ডেকে সতর্ক করা হয়েছে এবং কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, এনসিপির দলীয় ব্যানারে ইফতার মাহফিলের নামে চাঁদাবাজি করার অভিযোগের সত্যতা পাওয়ায় গতবছর (২৮ এপ্রিল ২০২৫) গোলাম রব্বানীকে তাৎক্ষণিক বহিষ্কার দলটি করে। বর্তমান দল থেকে বহিষ্কার হলেও দলের নামে এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বহিষ্কৃত   এনসিপি   নেতা   দখল   কপোতাক্ষ   চর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close