সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
দেশজুড়ে
দেবিদ্বারে গ্যাস ফিল্ডে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর গোমতী গ্যাস ফিল্ডে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিলভার রঙের জি করোলা প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. নুরুন্নবী (৪৭), মহিউদ্দিন (৪০), মো. জসীম (৪১), রুবেল মজুমদার (৩২) ও সাজ্জাদ হোসেন (২৭)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ৯-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল চরবাকর গোমতী গ্যাস ফিল্ডে প্রবেশ করে। এ সময় রাত্রীকালীন পাহারায় থাকা নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের পরনের শার্ট দিয়ে মুখ ও চোখ বেঁধে গেটের গার্ড রুমে আটকে রাখে।

ডাকাতরা ফিল্ডের ভেতর থেকে হাফ ড্রাম বৈদ্যুতিক তার, একটি পানির পাম্প, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে। এ সময় নাইট গার্ড মো. মোহর আলী (৬০) সহ কয়েকজনকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। গুরুতর আহত মোহর আলীকে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে ডাকাত দল একটি ট্রাকে করে লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় বাঙ্গুরা গ্যাস ফিল্ডের (তালু বাংলাদেশ) জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. এনায়েত ই মওলা খান বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বাঁধন চন্দ্র দাস জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রধান আসামি মো. নুরুন্নবীর দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিতে ব্যবহৃত সিলভার রঙের জি করোলা প্রাইভেটকারটি (রেজি. নম্বর: ১১-৭৪৭৩) জব্দ করা হয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘গ্যাস ফিল্ডে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত গাড়ি ও আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   গ্যাস   ফিল্ড   ডাকাতি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close