সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
দেশজুড়ে
সাবেক আ.লীগের এমপি রশীদুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:২৬ পিএম
খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান। ছবি: প্রতিনিধি

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান। ছবি: প্রতিনিধি

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৩০ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ ও তার স্ত্রী মেমরী সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৬ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনায় মামলাগুলো করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. জাহিদ ফজল।

দুদকের মামলার বিবরণ অনুযায়ী, সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের নামে ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৪৪৩ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। গ্রহণযোগ্য আয় ও পারিবারিক ব্যয় হিসাব করার পর তার ৭৫ লাখ ৯০ হাজার ২০৭ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বলে অভিযোগ করা হয়েছে।

শেখ মো. ফারুক আহমেদের নামে ১ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ১৪৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১ কোটি ১৭ লাখ ২৯ হাজার ১৩২ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ এনেছে দুদক।

ফারুক আহমেদের স্ত্রী ও সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর নামে ৭২ লাখ ৯৫ হাজার ৬৬২ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৩৬ লাখ ৯১ হাজার ৬০৯ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বলে মামলায় উল্লেখ করা হয়েছে। শুনুর অবৈধ সম্পদ অর্জনে তার স্বামী সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করেছে দুদক।

রশীদুজ্জামান জেলহাজতে থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে ফারুক আহমেদ ও তার স্ত্রী মেমরী সুফিয়া রহমান শুনুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  খুলনা   সাবেক   আওয়ামী লীগ   এমপি   বিরুদ্ধে   দুদক   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close