সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১২০-১৪০ কিমি      ● রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ      ● বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুর দাপট চলছেই, আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬৬      ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ      ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সাটুরিয়ায় নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং চালকদের বৈধ লাইসেন্স না থাকার অভিযোগ উঠেছে। এসব অনিয়ম বন্ধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন সাটুরিয়া উপজেলা ছাত্রদল।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলামের কাছে স্মারকলিপিটি তোলে দেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাকিবুল হাসান এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন।

এ সময় উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী বাস, মিনিবাস ও লেগুনার অনিয়মের কথা তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, উপজেলার বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করায় যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে। পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। অতিরিক্ত ভাড়া দিতে আপত্তি জানালে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনকি বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন যানবাহনে বৈধ ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক এবং অপ্রাপ্তবয়স্ক সহকারীদের দেখা যায়। কোথাও অপ্রাপ্তবয়স্কদের দিয়ে গাড়ি চালানোর অভিযোগও রয়েছে। এতে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন তারা।

সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ, সাটুরিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে চারটি প্রধান দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো—উপজেলার সড়কে ফিটনেসবিহীন বাস, মিনিবাস ও লেগুনা চলাচল বন্ধ করা; শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা; বৈধ লাইসেন্সধারী চালক দিয়ে যানবাহন পরিচালনা নিশ্চিত করা এবং অপ্রাপ্তবয়স্ক চালক ও সহকারীদের অপসারণ করা। এ ছাড়া সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং বন্ধ ও যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি গ্রহণ করে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন আন্তরিক। ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সাটুরিয়া   নিরাপদ   সড়ক   দাবি   ছাত্রদল   স্মারকলিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close