সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ক্রসফায়ার বলতে বিচারবহির্ভূত হত্যা বোঝাননি আইজিপি : পুলিশ সদরদপ্তর      ● অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১২০-১৪০ কিমি      ● রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ      ● বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুর দাপট চলছেই, আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬৬      ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ      
দেশজুড়ে
তালায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় নারী সমাবেশ অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’— প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদ চত্বরে আন্তঃধর্মীয় শান্তি ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং কুমিরা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে দি হাঙ্গার প্রজেক্ট নির্মিত ধর্মীয় সম্প্রীতির ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় একই স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ, মাদকাসক্তি, আত্মহত্যা রোধ, মানব পাচার প্রতিরোধ, মব সন্ত্রাস এবং সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বাল্যবিবাহের ওপর নির্মিত একটি সচেতনতামূলক ভিডিও দেখানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। 

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জেল হোসেন, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টরের প্রতিনিধি ড. নাজমুন নাহার, হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় প্রধান রাজু জবেদ, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস, রবিউল ইসলাম ও মো. ইদ্রিস আলী।

এ ছাড়া রিইব বাংলাদেশ, মহিলা ডেভেলপমেন্ট সোসাইটি, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কুমিরা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা, গ্রাম পুলিশ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি ও মা ও শিশু সহায়তা কর্মসূচির তিন শতাধিক উপকারভোগী নারী সমাবেশে অংশ নেন। 

অনুষ্ঠান অগ্রগতি সংস্থার সৌজন্যে ৪০০টি গাছের চারা ও শাক-সবজির চারা বিতরণ করা হয় এবং ১৮৮ জন ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) উপকারভোগী নারীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  তালা   শান্তি   সম্প্রীতি   প্রতিষ্ঠা   আন্তঃধর্মীয়   নারী   সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close