সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
দেশজুড়ে
সিংগাইরে স্বর্ণের দোকানে চুরির অভিযোগে আটক ৩
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্বর্ণ কেনার কথা বলে দোকানে ঢুকে ৩৯ দশমিক ৪ ভরি রুপা চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। 

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চারিগ্রাম স্বর্ণের মার্কেটে ‘বাংলাদেশ জুয়েলার্স’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। পরে দোকানমালিকের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. জাবেদ (২৩), সাগরিকা বেগম (২৬) ও শফিকা বেগম (২২)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলায়। জাবেদের বাবার নাম মৃত সালাম। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার হাজীপাড়া এলাকায়। সাগরিকা বেগমের স্বামীর নাম জসীমউদ্দীন এবং শফিকা বেগমের বাবার নাম শাহ আলম। তাদের দুজনের বাড়ি চকরিয়া উপজেলার ডেমুসিয়া এলাকায়। আটক তিনজন সাভারের হেমায়েতপুর এলাকায় বসবাস করেন। তাদের মধ্যে সাগরিকা ও শফিকা পোশাক কারখানায় কাজ করেন। আর জাবেদ ভ্রাম্যমাণ হকার হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন জাবেদ স্বর্ণ কেনার কথা বলে দোকানে প্রবেশ করেন। এ সময় কৌশলে দোকান থেকে ৩৯ দশমিক ৪ ভরি রুপা নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। বিষয়টি দোকানমালিক মো. বাবুলের সন্দেহ হলে তিনি তিনজনকে আটক করেন। পরে সিংগাইর থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা রুপার পরিমাণ যাচাই করা হচ্ছে। পাশাপাশি আটকৃতদের বিরুদ্ধে  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সিংগাইর   স্বর্ণ   দোকান   চুরি   অভিযোগ   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close