রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
দেশজুড়ে
১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ১০ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৬ অক্টোবর) এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নিকলী থানায় মামলা করেছেন। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আঙুর মিয়া (৬০)। তিনি শিশুটির প্রতিবেশী। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার শিশুটির মা ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে যান। অন্যদিকে, শিশুটির বাবা রাতে হাওরে মাছ ধরতে বাড়ি থেকে বের হন। এ সময় বাড়িতে এক সহপাঠীকে নিয়ে ঘুমিয়ে ছিল শিশুটি। রাত আনুমানিক ১১টার দিকে দরজায় কড়া নাড়ার শব্দ শুনে বাবার ফিরে আসার কথা ভেবে দরজা খুলে দেয় সে।

এ সময় প্রতিবেশী আঙুর মিয়া শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের বসতঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। পরে খবর পেয়ে নিকলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় সোমবার শিশুটির মা বাদী হয়ে নিকলী থানায় মামলা করেন। পরে ওই মামলায় আঙুর মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শিশুটির মা বলেন, ‘আমার ছোট্ট মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটবে, তা কখনো কল্পনাও করিনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে আর কোনো শিশুকে এমন নির্যাতনের শিকার হতে না হয়।’

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নিকলী   শিশু   ধর্ষণ   অভিযোগ   বৃদ্ধ   কারাগার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close