সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
দেশজুড়ে
কিশোরগঞ্জে শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টসকে জরিমানা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন, নিম্নমানের খাদ্যপণ্য মোড়কজাতকরণ ও বৈধ অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ‘শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে কারখানাটিতে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক শাহাবুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, কারখানাটিতে শিশুখাদ্য উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল। তবে খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কজাতকরণে মানসম্মত পদ্ধতি অনুসরণ করা হচ্ছিল না। উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে নিয়োজিত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি না মানার পাশাপাশি কোনো ধরনের পরীক্ষাগারে পরীক্ষা ছাড়াই পণ্যের মেয়াদ নির্ধারণের অভিযোগও ছিল। এ ছাড়া পণ্যের গুণগত মান যাচাইয়ের জন্য কারখানাটিতে কোনো পরীক্ষাগার (ল্যাব) কিংবা কেমিস্ট ছিল না।

কারখানাটিতে আইস ললি তৈরিতে ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগও পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এ সময় প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

মো. শফিকুল ইসলাম বলেন, ‘শিশুখাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জে শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস   শিশুখাদ্য   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close