মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
দেশজুড়ে
সীতাকুণ্ডে লরিচাপায় শিশুসহ নিহত ৫
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৯ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নেত্রকোনার ইব্রাহিম নামের ছয় বছর বয়সী এক শিশু ও স্বপ্না নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে একটি বাসে করে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিলেন তারা। পথে কুমিরা এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকেন। এ সময় দ্রুতগতির একটি লরি তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সীতাকুণ্ড   লরিচাপা   নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close