মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
খেলাধুলা
টানা তৃতীয়বার বর্ষসেরা তরুণ লামিন ইয়ামাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:৫৩ এএম

মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আবারও বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। পুরুষ বিভাগে টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অরের কোপা ট্রফি জিতেছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ইয়ামালের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

২০১৮ সাল থেকে দেওয়া হচ্ছে কোপা ট্রফি। ইয়ামালই প্রথম ফুটবলার, যিনি টানা তিনবার এই পুরস্কার জিতলেন। তার এই অর্জন তরুণ ফুটবলার হিসেবে ধারাবাহিক সাফল্যেরই স্বীকৃতি।

গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইয়ামাল। ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি স্পেন জাতীয় দলের হয়েও নজর কেড়েছেন এই তরুণ ফরোয়ার্ড।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৭ ম্যাচে ২৫টি গোল করার পাশাপাশি ২০টি গোলে সহায়তা করেন ১৯ বছর বয়সী ইয়ামাল।

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে ইয়ামাল বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা এবং পুরস্কারটি গ্রহণ করা তার জন্য সম্মানের। টানা তৃতীয়বার এই স্বীকৃতি পাওয়ায় তিনি নিজের ক্লাব ও জাতীয় দলকে ধন্যবাদ জানান।

তবে ইয়ামালের মতে, এ পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন তার বার্সেলোনা সতীর্থ ও ডিফেন্ডার পাউ কুবার্সিও। সতীর্থের প্রশংসা করে তিনি বলেন, কুবার্সি দীর্ঘদিন ধরে উচ্চমানের ফুটবল খেলছেন। তার হাতে পুরস্কারটি উঠলে ইয়ামাল খুশি হতেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বর্ষসেরা তরুণ   লামিন ইয়ামাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close