মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
দেশজুড়ে
ইমরান হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:২০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলায় মাত্র ২ হাজার ৪০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে মো. ইমরান (৩৮) নামে যুবককে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ বিশ্বরোড নতুন জেলখানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইমরান হত্যার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত মো. কালাম ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় ‘ফাঁসি চাই, ফাঁসি চাই—ইমরান হত্যার আসামিদের ফাঁসি চাই’ বলে স্লোগান দেন তারা।


মানববন্ধনে উপস্থিত ছিলেন, মারিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি মো. আলম মিয়া, মারিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র সহসভাপতি আব্দুল রশিদ, মো. আজিজুল হক, বকুল মিয়া ও মো. তুহিন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মাত্র ২ হাজার ৪০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে একজন মানুষকে প্রাণ দিতে হবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাওনা টাকা নিয়ে বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধানের সুযোগ রয়েছে। কিন্তু কোনো বিরোধের জেরে কাউকে হত্যা করার অধিকার কারও নেই।

তারা আরও বলেন, ইমরান হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনায় যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারেন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

বক্তারা নিহত ইমরানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, স্বজন হারানোর বেদনা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করা গেলে পরিবারটি ন্যায়বিচার পাবে। এ জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় ২ হাজার ৪০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে ইমরান গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জে মানববন্ধন   ইমরান হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close