মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
দেশজুড়ে
নির্বাচনী অফিসে ভাঙচুর-আগুনের মামলা: জহর চেয়ারম্যান-সাংবাদিকসহ ১০ জন কারাগারে
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:২৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার হোমনায় বিএনপির সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর এবং সাংবাদিক মো. জুয়েল রানাসহ ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সাংবাদিক জুয়েল রানার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে, গত ১০ ফেব্রুয়ারি, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার পাঙ্গাশিয়ায় অবস্থিত অস্থায়ী নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ধানের শীষের সমর্থক মো. মনিরুজ্জামান বাদী হয়ে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলায় ২০ জনকে আসামি করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, মামলার আসামিরা ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খানের সমর্থক।

এদিকে কারাগারে পাঠানো সাংবাদিক মো. জুয়েল রানার বাবা জহিরুল ইসলাম দাবি করেছেন, তার ছেলে এ ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি মামলাটির পুনরায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আদালতের নির্দেশ   কুমিল্লা   সাংবাদিক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close