সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      
দেশজুড়ে
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক ছাত্রদল নেতা আহত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ এএম আপডেট: ২৭.১০.২০২৬ ১১:৩৬ এএম
সাবেক ছাত্রদল নেতা সোহেল শেখ

সাবেক ছাত্রদল নেতা সোহেল শেখ

খুলনার বটিয়াঘাটায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে সাবেক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত সোহেল শেখ বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে। তিনি ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে যুবদলের কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোহেল একটি মোটরসাইকেলে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।

ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সেখান থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  দুর্বৃত্তদের গুলি   আহত   ছাত্রদল নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close