সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      
প্রিয় ক্যাম্পাস
বিএলআরআইয়ের নিয়োগবিধিতে সমন্বিত ডিগ্রির স্বীকৃতির দাবিতে গবিতে মানববন্ধন
গবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) নিয়োগবিধিতে সমন্বিত বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি ডিগ্রি অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় আয়োজিত মানববন্ধনে সমন্বিত ডিগ্রিধারীদের নিয়োগের সুযোগ নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধানের দাবি জানান তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘কম্বাইন্ড ডিগ্রি অপরাধ নয়’, ‘নিয়োগ নিয়ে প্রহসন মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, আগে বিএলআরআইয়ের নিয়োগবিধিতে সমন্বিত ডিগ্রি অন্তর্ভুক্ত ছিল না। বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের আন্দোলন, স্মারকলিপি এবং দাবির পরিপ্রেক্ষিতে ডিগ্রিটি অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছিল বলে তারা জানতে পেরেছিলেন। তবে রোববার (২৫ অক্টোবর) সিদ্ধান্তটি স্থগিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর পান তারা। এতে সমন্বিত ডিগ্রিধারীদের পেশাগত অধিকার ও কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থী মো. মাহিদুজ্জামান সিয়াম বলেন, ২০১৬ সালে গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর উদ্যোগে সমন্বিত ডিগ্রি চালু হয়। পরবর্তী সময়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ কোর্স চালু করা হয়। এ ডিগ্রির মাধ্যমে শিক্ষার্থীরা পশুচিকিৎসা ও পশুপালন—উভয় বিষয়ে জ্ঞান অর্জন করেন। অথচ বিএলআরআইয়ে গবেষণা ও চাকরির সুযোগ না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি দ্রুত নিয়োগবিধিতে সমন্বিত ডিগ্রি অন্তর্ভুক্তির দাবি জানান।

আরেক শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, সমন্বিত ডিগ্রিধারীদের নিয়োগের সুযোগ নিশ্চিত করা তাদের ন্যায্য দাবি। এ বিষয়ে দ্রুত সমাধান না হলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

শিক্ষার্থী সাফওয়ান তালুকদার বলেন, সমন্বিত ডিগ্রিধারীরা পশুচিকিৎসা ও পশুপালন—দুই ক্ষেত্রেই শিক্ষা গ্রহণ করেন। তাই তাঁদের অর্জিত যোগ্যতার স্বীকৃতি এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা দ্রুত নিয়োগবিধিতে সমন্বিত ডিগ্রি অন্তর্ভুক্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  গবি   মানববন্ধন   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close