মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান      ● টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির      ● সীতাকুণ্ডে লরিচাপায় শিশুসহ নিহত ৫      ● বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের      ● ক্রসফায়ার বলতে বিচারবহির্ভূত হত্যা বোঝাননি আইজিপি : পুলিশ সদরদপ্তর      ● অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১২০-১৪০ কিমি      ● রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে উপজেলার রামনগর মনিপুরী পাড়া এলাকার খলিলুর রহমানের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই বাড়িটির আশপাশে সাপটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে আবার সাপটি দেখতে পেয়ে বাড়ির মালিক খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা সাপটি শনাক্ত করে এটি বিষধর শঙ্খিনী (Bungarus fasciatus) বলে নিশ্চিত করেন।


পরে ফাউন্ডেশনের সদস্যরা সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এরপর সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, কোথাও বন্যপ্রাণী দেখা গেলে বা কোনো প্রাণী আহত কিংবা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া উচিত।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close