সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      
বিনোদন
সময়ের ব্যবধানে বাবা-ছেলের এসএসসি, আবেগঘন পোস্ট চঞ্চলের
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:৪৭ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ১:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনয় দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করেছেন চঞ্চল চৌধুরী। নাটক, সিনেমা, বিজ্ঞাপন কিংবা ওয়েব সিরিজ—সব মাধ্যমেই নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। পেশাগত ব্যস্ততার পাশাপাশি পরিবারকেও গুরুত্ব দেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার বিভিন্ন পোস্টে উঠে আসে সেই পারিবারিক ভালোবাসার গল্প।

এবার ছেলের এসএসসি পরীক্ষাকে ঘিরে নিজের জীবনের স্মৃতিতে ফিরে গেলেন চঞ্চল চৌধুরী। ছেলের বর্তমান সময়ের সঙ্গে নিজের স্কুলজীবনের একটি মুহূর্ত মিলিয়ে দেখেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুটি ছবি প্রকাশ করেন চঞ্চল। একটি ছবি তার এসএসসি পরীক্ষার সময়ের, অন্যটি তোলা হয়েছে কয়েক দিন আগে। ছবির সঙ্গে দেওয়া লেখায় তিনি জানান, আজ থেকে তার ছেলে শুদ্ধর এসএসসি নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পরীক্ষা।

ছবির ক্যাপশনে চঞ্চল লেখেন, ‘প্রথম ছবিটা সেই বছরের, যে বছর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। দ্বিতীয়টা কয়েকদিন আগের। আজ থেকে আমাদের ছেলে শুদ্ধর এসএসসি টেস্ট পরীক্ষা শুরু হলো। ২০২৭ সালের মার্চে ফাইনাল পরীক্ষা। সময় বহমান… সব সময়ই মানুষের ভালোবাসা ও শুভকামনা কাম্য।’

ছেলের পরীক্ষার শুরুতে নিজের ছাত্রজীবনের স্মৃতি ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে সময়ের পরিবর্তন আর বাবা-ছেলের জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় তুলে ধরেছেন এই অভিনেতা।

উল্লেখ্য, ২০০৭ সালে চিকিৎসক শান্তা চৌধুরীকে বিয়ে করেন চঞ্চল চৌধুরী। এ দম্পতির একমাত্র সন্তান শুদ্ধ। চলতি বছরের আগস্টে দাম্পত্য জীবনের দীর্ঘ দুই দশক পূর্তি উপলক্ষে স্ত্রী ও সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন জনপ্রিয় এই অভিনেতা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  চঞ্চল চৌধুরী   বিনোদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close