মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
রাজধানী
সাবেক স্বামীর বিরুদ্ধে রেস্টুরেন্ট ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:৪৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

সাবেক স্বামীর বিরুদ্ধে রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ তুলেছেন নারী উদ্যোক্তা নাসরীন জাহান নাজ। নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের কাছে নিজের অভিযোগ তুলে ধরে নাসরীন জানান, বিবাহবিচ্ছেদের পর থেকে তার সাবেক স্বামী আবু সাঈদ মোহাম্মদ হায়দার তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। তার কয়েক কোটি টাকা বিনিয়োগে গড়ে তোলা রেস্টুরেন্টটিও ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নাসরীনের ভাষ্য, গত ১১ সেপ্টেম্বর মেয়ের সঙ্গে দেখা করার কথা বলে তাকে মালয়েশিয়ায় পাঠান সাবেক স্বামী। সেখানে যাওয়ার পর তাকে তালাকের নোটিশ দেওয়া হয় বলে অভিযোগ তার। মেয়েকে নিয়ে দেশে ফিরে বাসায় প্রবেশ করতে পারেননি তিনি। এ ছাড়া তার পাসপোর্ট ও গাড়ি আটকে রাখা হয়েছে বলেও দাবি করেন নাসরীন। গত ২১ সেপ্টেম্বর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

নিজের ব্যবসা পরিচালনার জন্য রাজধানীর তুরাগ থানার ১৭ নম্বর সেক্টরের এভিনিউ-৬, দিয়াবাড়ী এলাকায় একটি রেস্টুরেন্ট গড়ে তোলেন নাসরীন। তার দাবি, সাবেক স্বামীর কাছ থেকে লিখিত চুক্তির মাধ্যমে ছয় কাঠা জমি ভাড়া নিয়ে এবং নিজের কেনা তিন কাঠা জমিতে প্রতিষ্ঠানটি নির্মাণ করেন তিনি।

নাসরীনের অভিযোগ, তাকে মালয়েশিয়ায় পাঠানোর সুযোগে কোনো লিখিত নোটিশ ছাড়াই রেস্টুরেন্টটি ভেঙে ফেলা হয়। পাশাপাশি সেখানে কর্মরত কর্মচারীদেরও হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও দাবি করেন, গত ১৪ অক্টোবর সকাল ১০টার দিকে সাবেক স্বামী তাকে ও রেস্টুরেন্টের কর্মচারীদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ১৫ অক্টোবর তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডি নম্বর ১০৬১।

সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে নাসরীন বলেন, তিনি নিজের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করতে চান। একই সঙ্গে নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের জরুরি সহযোগিতা চান তিনি।


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close