মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান      ● টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির      ● সীতাকুণ্ডে লরিচাপায় শিশুসহ নিহত ৫      ● বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের      ● ক্রসফায়ার বলতে বিচারবহির্ভূত হত্যা বোঝাননি আইজিপি : পুলিশ সদরদপ্তর      ● অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১২০-১৪০ কিমি      ● রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ      
বিনোদন
নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় কাওয়ালি সন্ধ্যা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিংবদন্তি কাওয়ালি শিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীতসন্ধ্যা ‘ইশক-এ-নুসরাত’। আগামী ৭ নভেম্বর রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকার কেআইবি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে এ আয়োজন। এতে কাওয়ালি পরিবেশনার পাশাপাশি থাকবে সুফি নৃত্য, ফটো গ্যালারি ও বিশেষ ট্রিবিউট এক্সিবিশন।

ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের আয়োজনে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে দেশের কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ ও ‘নাফস’। এ ছাড়া ‘এইচইউ সুফি ট্রুপ’ পরিবেশন করবে সুফি নৃত্য। নুসরাত ফতেহ আলী খানের সংগীতজীবন ও অবদান তুলে ধরতে আয়োজনস্থলে রাখা হবে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট এক্সিবিশন। পুরো স্থান সাজানো হবে সুফি সংস্কৃতির আবহে।

আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হোসেনের ভাষ্য, ‘ইশক-এ-নুসরাত’ কেবল সংগীতানুষ্ঠান নয়; কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সংগীতের আবেদন নতুন করে উদ্‌যাপনের উদ্যোগ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় দর্শনার্থীদের প্রবেশের জন্য অডিটরিয়ামের দরজা খুলবে। মূল অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। পরিবার নিয়ে উপভোগের উপযোগী পরিবেশের পাশাপাশি থাকবে পার্কিংয়ের ব্যবস্থা। সীমিত আসনের এ অনুষ্ঠানের টিকিটের দাম শুরু হয়েছে ৯৯৯ টাকা থেকে।

১৯৪৮ সালে জন্ম নেওয়া নুসরাত ফতেহ আলী খান কাওয়ালিকে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অনন্য কণ্ঠ ও পরিবেশনা আজও বিশ্বের সংগীতপ্রেমীদের কাছে সমাদৃত। তার সংগীত ও সুফি ঐতিহ্যকে স্মরণ করতেই ঢাকায় এ বিশেষ আয়োজন করা হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নুসরাত ফতেহ আলী খান   স্মরণ   ঢাকায়   কাওয়ালি   সন্ধ্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close