মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম ও উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি      ● ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ বিপর্যয়      ● বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান      ● টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির      ● সীতাকুণ্ডে লরিচাপায় শিশুসহ নিহত ৫      ● বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের      ● ক্রসফায়ার বলতে বিচারবহির্ভূত হত্যা বোঝাননি আইজিপি : পুলিশ সদরদপ্তর      
দেশজুড়ে
পাংশায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে এবং পাংশা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

সভাপতির বক্তব্যে আফরোজা পারভীন বলেন, ‘গ্রাম পুলিশ সদস্যদের জ্ঞান, দক্ষতা ও জনগণের প্রতি আচরণের উন্নয়নে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সরকারের কার্যক্রমে তাদের দায়িত্ব ও কাজের পরিধি দিন দিন বাড়ছে। নিরাপত্তা রক্ষার পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য সংগ্রহ, মাদকবিরোধী কার্যক্রম ও বাল্যবিবাহ প্রতিরোধেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’ 

তাই তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা বাড়ানোর আহ্বান জানান তিনি। প্রশিক্ষণটি ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজবাড়ী জেলা কমান্ডার মো. জুয়েল রানা। এ ছাড়া বক্তব্য দেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

জানা যায়, ২৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্স চলবে। এতে মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পাংশা   গ্রাম   পুলিশ   মাসব্যাপী   বুনিয়াদি   প্রশিক্ষণ   কোর্স   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close