মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
দেশজুড়ে
লোহাগাড়ায় এক দিনে ৫ হাজার গাছের চারা রোপণ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে চট্টগ্রামের লোহাগাড়ায় এক দিনে ৫ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ স্লোগানে চট্টগ্রাম জেলাজুড়ে এক লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে লোহাগাড়ায় বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির এসব চারা রোপণ করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে লোহাগাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, পদুয়া রেঞ্জ বন বিভাগের কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া, চুনতি রেঞ্জ বন বিভাগের কর্মকর্তা আবির হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা যুবদল নেতা আবু সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ও লোহাগাড়ার জহির উদ্দীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ আলম, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম এবং লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলার ১৬৮টি বিদ্যালয়, ৬টি ইউনিয়ন পরিষদ, ৩টি মাদরাসা, ৩টি ইউনিয়ন ভূমি অফিস এবং চাম্বি লেকসহ বিভিন্ন সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে গাছের চারাগুলো রোপণ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের পাশাপাশি চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও উপজেলার সবুজায়ন বৃদ্ধিতে ভূমিকা রাখবে। পাশাপাশি ফলজ ও ঔষধি গাছের বিস্তার স্থানীয় পরিবেশ উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  গাছের চারা রোপণ   লোহাগাড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close