মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
দেশজুড়ে
সীমান্তে প্রায় ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পরিচালিত এসব অভিযানে চাল, গরু, শাড়ি, থ্রি-পিস, মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মনিয়ন্দ, মঈনপুর, খাদলা, সালদানদী, শশীদল, খারেরা ও বড়জ্বালা বিওপির টহলদল অংশ নেয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে বাসমতি চাল, গরু, বাজি, পান মসলা, তালা, জর্জেট শাড়ি, ফুসকা, ভ্যাসলিন তেল, থ্রি-পিস, মদ, গাঁজা, বিয়ার ও ইজিবাইক। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এএসসির দিকনির্দেশনায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   ভারতীয়   পণ্য   জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close