মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
দেশজুড়ে
আহসানগঞ্জ স্টেশনে উদ্ধার দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন থেকে রাফু (১১) ও জিহাদ (১০) নামে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তারা আত্রাই থানা-পুলিশের হেফাজতে নিরাপদে রয়েছে। শিশু দুটির পরিবারের সদস্য ও স্বজনদের সন্ধান পেতে সহযোগিতা চেয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে স্থানীয়দের সহায়তায় শিশু দুটিকে উদ্ধার করে আত্রাই থানায় নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু দুটি সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের বাসিন্দা। তাদের বাবার নাম মৃত আলহাজ্ব এবং মায়ের নাম মোছা. বিলকিস বেগম। ‘সুজন’ নামে এক ব্যক্তি তাদের আত্রাইয়ে নিয়ে আসেন বলে জানা গেছে। পরে তিনি শিশু দুটিকে রেলস্টেশনের প্ল্যাটফর্মে রেখে চলে যান।

স্টেশন এলাকায় শিশু দুটিকে কান্নাকাটি করতে ও ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা শিশু দুটির কাছে গিয়ে পরিচয় ও ঠিকানা জানতে চান। তবে মায়ের নাম ও গ্রামের নাম ছাড়া পরিবারের অন্য কোনো তথ্য জানাতে পারেনি শিশুরা।

পরে স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে আত্রাই থানায় নিয়ে যান। পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবারের সদস্যদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। তারা বর্তমানে পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের সন্ধানে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, কেউ শিশু দুটির পরিবারের সদস্য বা স্বজনদের চিনে থাকলে কিংবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত আত্রাই থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  উদ্ধার দুই শিশু   সন্ধান চায় পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close