মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
দেশজুড়ে
বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে তালের চারা রোপণ কর্মসূচি
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:২৮ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৪:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চকিরবিল সংলগ্ন সড়কের পাশে তালের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন।

কর্মসূচিতে উম্মে ইমামা বানিন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় তালগাছসহ উপকারী বৃক্ষ রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, রোপণের পর চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন। সবুজ পরিবেশ গড়ে তুলতে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা জরুরি ‘ 

এ জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মির্জা আবু বাছেদ, পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বিএসসি, পুংগলী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন এবং পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি মো. এনামুল হক।

এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। তাদের অংশগ্রহণে পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে বৃক্ষরোপণ ও প্রকৃতি রক্ষায় উদ্বুদ্ধ করবে। তবে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বজ্রপাত   ঝুঁকি   ফরিদপুর   তালের   চারা   রোপণ   কর্মসূচি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close