মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
দেশজুড়ে
ভেড়ামারায় ইউএনওর মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিভিন্ন স্থানে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাতেনাতে মাদক সেবনরত অবস্থায় আটককৃত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। 

আটককৃত মো. তহিরুলকে (৪৬) এক বছরের এবং মো. সেন্টু (৫৮), মো. সজীব (৩৬), মো. মহিদুল (৫০) ও মো. মতিয়ারকে (৩৭) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ভেড়ামারা থানার এএসআই শাহানসহ সঙ্গীয় ফোর্স, ইউএনও অফিস সংশ্লিষ্ট আনসার সদস্যগণ এবং ইউএনও কার্যালয়ের স্টাফগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিরুল আরাফাত বলেন, ‘মাদকের মরণকামড় থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের এই উদ্যোগ। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই আপোষহীন সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা   ইউএনও   মাদকবিরোধী   অভিযান   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close