মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০      ● হাম ও উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি      ● ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ বিপর্যয়      ● বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান      ● টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির      ● সীতাকুণ্ডে লরিচাপায় শিশুসহ নিহত ৫      ● বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের      
দেশজুড়ে
জলঢাকায় নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীরের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে সভায় নবাগত জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

​তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রশাসনের পক্ষ থেকে ‘জিরো টলারেন্সথ নীতি ঘোষণা করেন। এছাড়া শিক্ষার গুণগত মান উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জলঢাকার মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

​সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, জেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদের হোসেন, প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।

​সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জলঢাকা   নবাগত   জেলা প্রশাসক   পরিচিতি   মতবিনিময়   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close