মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
দেশজুড়ে
ধামরাইয়ে দুই ইটভাটাকে জরিমানা, কিলন ধ্বংস
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে পরিবেশ আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানকালে ইটভাটা দুটির কিলন (আগুন দেওয়ার স্থান) ধ্বংস করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় দুই ইটভাটার মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম শাহরিয়ার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল ওই দুটি প্রতিষ্ঠান। আজ দুপুরে সেখানে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী সাজেদা ব্রিকস ও মদিনা ব্রিকসকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেকু দিয়ে ইটভাটা দুটির কিলন গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম শাহরিয়ার বলেন, ‘পরিবেশের ক্ষতি করে এবং আইন অমান্য করে কোনোভাবেই ইটভাটা চালানো যাবে না। নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ এ অভিযান চালানো হয়েছে এবং ইটভাটা দুটির কিলন ধ্বংস করে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধামরাই   ইটভাটা   জরিমানা   কিলন   ধ্বংস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close