মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
দেশজুড়ে
খোলা কাগজে সংবাদ প্রকাশের পর অবৈধ কালির কারখানায় অভিযান
ধামরাই ( ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দৈনিক খোলা কাগজ পত্রিকায় ‘লোকালয়ে রং তৈরির কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে বাসিন্দারা’ শিরোনামে আজকের সংখ্যায় একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ে দুটি অবৈধ কালি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কারখানা দুটির সবধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শরীফবাগ ও পৌরসভার আইঙ্গন এলাকায় কালি কারখানায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামরাইয়ের লোকালয় ও আবাসিক এলাকায় পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করে অবৈধভাবে কালি তৈরি করে আসছিল কিছু অসাধু চক্র। এই বিষয়ে দৈনিক খোলা কাগজ পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে। 

এরপরই আজ দুপুরে তাৎক্ষণিক অভিযানে নামে উপজেলা প্রশাসন। অভিযানকালে লাইসেন্স কিংবা বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কারখানা দুটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপর কারখানাটিতে সে সময় উৎপাদন বন্ধ থাকায় সেটিকে সরাসরি সিলগালা ও বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিই। আবাসিক এলাকায় কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া, সম্পূর্ণ পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এই কারখানাগুলো চলছিল। আমরা তাৎক্ষণিকভাবে এগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছি এবং একটিকে জরিমানা করেছি। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন যেকোনো অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  খোলা কাগজ   সংবাদ   প্রকাশ   অবৈধ   কালির   কারখানা   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close