মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
দেশজুড়ে
রাউজানে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ২৫ লাখ টাকা ও কয়েকটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের রাজচন্দ্র পাড়া সড়কে এ ঘটনা ঘটে। দুটি মোটর সাইকেলে আসা ছয় ব্যক্তি এ ছিনতাইয়ে জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী শামসুন নাহার (৫০) উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া এলাকার ইসমাইল সওদাগরের বাড়ির প্রবাসী মোহাম্মদ আফজালের স্ত্রী। 

শামসুন নাহার জানান, তার ছেলে দেশে জমি কেনার জন্য প্রবাস থেকে টাকা পাঠান। জমি রেজিস্ট্রি করার জন্য সেই টাকা নিয়ে রাউজান সাব-রেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তাদের গাড়ির গতিরোধ করে  অস্ত্রের ভয় দেখিয়ে ২৫ লাখ টাকা ও কয়েকটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

খবর পেয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং ঘটনার বিস্তারিত তথ্য উদ্‌ঘাটনে কাজ চলছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাউজান   অস্ত্রের মুখে   টাকা   ছিনতাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close