মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০      ● হাম ও উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি      ● ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ বিপর্যয়      ● বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান      ● টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির      ● সীতাকুণ্ডে লরিচাপায় শিশুসহ নিহত ৫      ● বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের      
দেশজুড়ে
শাকিল হত্যা মামলায় এমপি পুত্র ৩ দিনের রিমান্ডে
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:২৯ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৭:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২) হত্যাকাণ্ডে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে (৫০) আটক করেছে ডিবি পুলিশ। 

সোমবার (২৬ অক্টোবর) রাতে গুরুদাসপুরের ভাড়া বাসা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়।

নাটোর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মিন্টুকে নাটোর ডিবি পুলিশ হেফাজতে রেখে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে আটক দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালতের বিচারক মাহমুদুল হাসান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের বিষয়টি দেশ জুড়ে আলোচনায় থাকায় নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে।’

এ দিকে ছাত্রদল নেতা শাকিলের মৃত্যুর পর মঙ্গলবার দুপুরে সংসদ সদস্য আব্দুল আজিজ দলীয় নেতা-কর্মীদের নিয়ে তার বাড়িতে যান। শাকিলের বাবা রবিউল করিম, তার মা তশরী বেগম, স্ত্রী হাফসা শারমিন ও বোন শাকিলাকে সান্তনা দেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংসদ সদস্য শাকিলের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে ছাত্রদল নেতা শাকিল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাদ আছর বিএনপির কেন্দ্রীয কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা শেষ হয়েছে। বাদ এশা বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজে জানাজা শেষে পুরানপাড়া কবরস্থানে তাকে দফন করা হবে বলে জানিয়েছে শাকিলের পরিবার।

সরেজমিনে শাকিলের বাড়িতে দেখা যায়, শাকিলের মা তশরী বেগম বিলাপ করছেন। তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করছেন প্রতিবেশীরা। ঘরের ভেতর অনেকটা অচেতন হয়ে পড়ে আছেন স্ত্রী হাফসা শারমিন। আর ছোট বোন শাকিলা খাতুন পাশে বসে অঝোরে কাঁদছেন।

অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় ভালোবেসে শাকিলের সঙ্গে বিয়ে হয় হাফসা শারমিনের। বিয়ের মাস সাত মাস পরেই গত ১৪ অক্টোবর দুবৃর্ত্তদের হামলায় স্বামীকে হারালেন তিনি।

শাকিলের বাবা রাজমিস্ত্রি শ্রমিক রবিউল করিম জানান, শাকিল কলেজে পড়ালেখার সুবাদে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন। সেই রাজনীতি তাকে সন্তান হারা করেছে, একটি পরিবারকে সর্বস্বান্ত করেছে। 

শাকিলের বাবা আক্ষেপ করে বলেন, ‘ছেলের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনাটি গত ১৪ অক্টোবর ঘটেছে। পাঁচ দিন পর (১৯ অক্টোবর) থানায় হত্যাচেষ্টা মামলা দিয়েছিলেন তিনি। এজাহার গ্রহণের ১২ দিন পরও কোনো আসামিকে গেপ্তার করতে পারেনি পুলিশ।

সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টু আটকের খবরে তিনি আরও বলেন, ‘এমপির ছেলে বলে কথা নয়। ছেলে হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক পুলিশ সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।’

সংসদ সদস্য আব্দুল আজিজ জানান, অপরাধী তার ছেলে হলেও কোনো আপত্তি নেই। ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে আছেন এবং থাকবেন। তা ছাড়া ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পড়া সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন ছাত্রদল নেতা শাকিল। তাকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে করে তারা পালিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়া হয়। সোমবার রাত সাড়ে ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গুরুদাসপুর   ছাত্রদল   নেতা   হত্যা   মামলা   এমপি   পুত্র   রিমান্ডে  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close