মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
প্রিয় ক্যাম্পাস
আর্মি বিশ্ববিদ্যালয়ে পুঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ওয়ার্কশপ অন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অর্ধদিনের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাউস্ট অ্যাকাউন্টিং ক্লাব (বিএসি) যৌথভাবে কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার। বাউস্টের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক মো.
ফয়সাল আহমেদ খান এবং প্রভাষক ইমরান মাহমুদ।

কর্মশালায় পুঁজিবাজারের মৌলিক ধারণা, বিনিয়োগের সুযোগ ও ঝুঁকি এবং সচেতন ও দায়িত্বশীল বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষার্থীরা পুঁজিবাজারের কার্যক্রম এবং বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত  গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

আয়োজকরা জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি পুঁজিবাজার বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় কাজ করে।  প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে এই কর্মশালা আয়োজনের ফলে শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি আর্থিক খাতের পেশাগত সম্ভাবনা সম্পর্কেও ধারণা লাভের সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞানের সঙ্গে বাস্তবমুখী দক্ষতার সমন্বয়, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ বিনিয়োগ ও আর্থিক সিদ্ধান্ত  গ্রহণে সক্ষমতা বিকাশে এই ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ সালাহউদ্দিন নয়ন, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগ ও দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আর্মি   বিশ্ববিদ্যালয়   পুঁজি   বাজার   বিনিয়োগ   বিষয়ক   কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close