মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
দেশজুড়ে
সৈয়দপুরে চিপস কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:৫৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রং এবং লবণ ব্যবহারে একটি চিপস কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় আলমগীর চিপস কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সভাপতি আল আমিন।

খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, চিপসে অননুমোদিত রং ও শিল্প লবণ ব্যবহার, লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও শুকানো অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় কারখানার মালিক আলমগীর হোসেনকে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন কারখানার মালিক।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর   চিপস   কারখানা   টাকা   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close