মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
দেশজুড়ে
মৌলভীবাজারে চুরি হওয়া গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:১৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজার সদর উপজেলায় দিনদুপুরে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল রাজনগর উপজেলার অন্তহরি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন—রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্তহরি গ্রামের রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকার (২৪) ও দীপন সূত্রধর (২০), মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের এলেমান মিয়া (৩৮) ও স্বপন নমশুদ্র (২৩)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের বাসিন্দা জরিফ উদ্দিন তার বাড়ির পূর্ব পাশে বুড়া ঠাকুরের আখড়া-সংলগ্ন খালি জায়গায় দুটি গরু ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। এরপর বেলা ২টা ১৫ মিনিটের দিকে সেখানে গিয়ে গরু দুটি দেখতে পাননি। চারদিকে খোঁজাখুঁজি করেও না পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানান।

ঘটনার পর গরু উদ্ধারে মাঠে নামে পুলিশ। ঘটনাস্থল থেকে বের হওয়ার বিভিন্ন সড়ক এবং লামুয়া বাজার, সরকারবাজার ও সাধুহাটি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। একপর্যায়ে লামুয়া বাজারের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে একটি হলুদ রঙের পিকআপে করে গরু দুটি তুলে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। ওই ফুটেজের সূত্র ধরেই পিকআপটি শনাক্ত ও চক্রটিকে ধরতে অভিযানে নামে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে রাজনগর উপজেলার অন্তহরি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপসহ রূপন নমশুদ্রকে আটক করা হয়। পরবর্তী তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া গরু দুটি উদ্ধার এবং চক্রের বাকি তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   চুরি   গরু   উদ্ধার   পিকআপ   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close