মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
রাজধানী
হাতিরঝিলের পানিতে দুর্গন্ধ দূর করতে উদ্যোগ নিচ্ছে রাজউক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:১৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলের পানিতে দুর্গন্ধ দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেছেন, ‘হাতিরঝিলের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। পাশাপাশি পানির দুর্গন্ধের কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হাতিরঝিল লেক এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় রাজউকের সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন রাজউক চেয়ারম্যান।

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘এটি আমাদের নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ। দেশে ফিরেই সকালে হাতিরঝিল এলাকা পরিদর্শনে এসেছি। হাতিরঝিলের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

হাতিরঝিলের পানিতে দুর্গন্ধের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি তাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, নির্দিষ্ট কিছু এলাকায় এ সমস্যা বেশি। বিশেষ করে হাতিরঝিলের দাবা বোর্ড পার্কসংলগ্ন স্থানে দুর্গন্ধের সমস্যা প্রকট।’

রাজউক চেয়ারম্যান বলেন, ‘কারওয়ান বাজার, কাঁঠালবাগান ও আশপাশের এলাকার বর্জ্য এসে ওই অঞ্চলে জমা হচ্ছে। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ ও পরিমাণ কমে যাওয়ায় এসব বর্জ্যের কারণে পানিদূষণ বাড়ছে। এতে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে।’

সমস্যা সমাধানে নেওয়া পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘হাতিরঝিলের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি চুন ও ব্লিচিং পাউডার প্রয়োগ করা হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন শিক্ষকের মাধ্যমে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রীও অবগত রয়েছেন। দুর্গন্ধের বিস্তার রোধে নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনা, ব্লিচিং পাউডার প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  হাতিরঝিল   পানি   দুর্গন্ধ   দূর   উদ্যোগ   রাজউক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close